ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর চক কাপাসিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ রুবেল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাটাখালি থানা পুলিশ।
রুবেল চারঘাট থানার গবিন্দপুর এলাকার মৃত জলিলের ছেলে। গতকাল শনিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
তবে একটি সুত্র জানায়, রুবেলের বাসায় ৫০০ বোতল ফেনসিডিল মওজুদ রয়েছে এমন তথ্যে অভিযান চালানো হয়। কিন্তু ঘটনাস্থল গিয়ে দেখা যায় উল্টোটা।
স্থানীয়রা বলেন, শনিবার দুপুরে কাটাখালি থানার এসআই সুমন কুমার সাহা ও এসআই আজাহারসহ সঙ্গীরা রুবেলের বাসায় অভিযান চালায়। সেখানে ৫০ বোতল ফেনসিডিল জব্দ হলেও বাদবাকি খালি বোতল পাওয়া যায়। এসময় রুবেল ও রনি নামের দুইজন ব্যক্তিকে থানায় নিয়ে গেলেও রনিকে ছেড়ে দেয় পুলিশ। রনি চক কাপাসিয়া এলাকার আজিবরের ছেলে।
এব্যাপারে এসআই সুমন কুমার শাহা বলেন, রনি ঘটনাস্থলে ছিল, তবে জব্দকৃত মাদকের সাথে তার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছিল। সে একজন ভাঙড়ি ব্যবসায়ী। আমরা যাচায় বাছাই শেষে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জিম্মায় দিয়েছি।
তিনি আরও বলেন, রুবেল খালি বোতল মওজুদ করে টুইনিং করার চেস্টা করছিল। আমরা ৫০ বোতল ফেনসিডিল ইনটেক পেয়েছি।
এঘটনায় গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি





