• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ

আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে: ডিএমপি কমিশনার

সনি নিউজ / ২৫৭ Time View
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসমাবেশের সময় হামলার কবলে পড়ে আহত হওয়া পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৩০ অক্টোবর) রাত দশটার দিকে তিনি ঢাকা মেডিকেলে আসেন এবং ৪০ মিনিট হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি জানান, আহত পুলিশ সদস্যদের দেশে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন‍্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।

ঢাকা মেডিকেলে গিয়ে তিনি আইসিইউতে ভর্তি থাকা নায়েক আব্দুর রাজ্জাক, ২০১ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা এটিএসআই আব্দুস সামাদ ও কনস্টেবল জাহিদ হাসান হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সাথে কথা বলেন। পরে আহত আনসার সদস্য আনোয়ার হোসাইনকে দেখতে ১০৩ নাম্বার ওয়ার্ডে যান তিনি।

আহত পুলিশ সদস্যদের চিকিৎসায় যেন কোন ধরনের অবহেলা না হয় সেজন্য পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। তাদের এ সমাবেশ চলার সময় বাংলামোটরে পিটুনিতে এক পুলিশ সদস্য নিহত হন। এছাড়া বিএনপির সমর্থকদের হামলায় বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তারা।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category