শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২১, ২০২৩ ৭:০৭ পূর্বাহ্ণ

এমডি রানাঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
গ্রেফতারকৃতর নাম হায়দার আলী, কাটাখালি থানাধীন মাসকাটাদিঘী এলাকার কুদ্দুস আলীর ছেলে।

শুক্রবার (২০ অক্টোবর) রাত ৯টায় পুঠিয়া বাজারে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী পিকআপে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে কুমিল্লা থেকে রাজশাহী দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই জেলার পুঠিয়া বাজারস্থ র‌্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা আরম্ভ করে। চেকপোষ্ট করাকালীন সময় একটি হলুদ রংয়ের খালি পিকআপ আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করার চেষ্টা করে। এসময় পিকআপের দরজা খুলে একজন ব্যক্তি (ড্রাইভারের আসনে থাকা) পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদকদ্রব্য গাঁজা পিকআপের ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় বক্সে ভিতর রাখা আছে।
র‍্যাবা জানায়, গ্রেফতার হায়দার আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৪ টি মামলা রয়েছে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সানি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

Until recently, the prevailing view assumed

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

রাজশাহীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন, চরম দুর্ভোগে যাত্রীরা

রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

বাগমারায় কোটি টাকার মাছ খামার বিপদে, রাস্তা বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের মরদেহ

থামানো যাচ্ছেনা গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগ: বিপাকে রাজশাহী চরাঞ্চলের মানুষ

রাকসু নির্বাচনে বোমা ফাটানোর ভিডিওটি এআই-নির্মিত: আরএমপি