• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

মাদরাসার অধ্যক্ষকে অপহরণের অভিযোগে পুঠিয়ায় সাতজনের বিরুদ্ধে মামলা

সনি নিউজ / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
মাদরাসার অধ্যক্ষকে অপহরণের অভিযোগে পুঠিয়ায় সাতজনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় বিড়ালদহ এসকেএডিএস মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে অপহরণের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সোমবার রাতে পুঠিয়া থানায় মামলা করেন তিনি।

মামলার আসামীরা হলো (১) মাইনুল ইসলাম (মোহিন) পিতা: আবুল হোসেন, বয়স: ৩০, গ্রাম: বিড়ালদহ মাজার (২) মোঃ শরিফুল ইসলাম শরিফ (ডাবলু) পিতা: আবুল কালাম, বয়স: ২৯, গ্রাম: কান্দ্রা (৩) তুষার, পিতা: মৃত: আনছার, বয়স: ২৪, গ্রাম: বিড়ালদহ মাজার (৪) রহমান, পিতা: রশিদ, বয়স: ৩৫, গ্রাম: পলাশবাড়ী (৫) হুমায়ন ওরফে হুমা, পিতা: আঃ মজিদ দফাদার, বয়স: ৪২, গ্রাম: মাইপাড়া (৬) বাবলু রহমান, পিতা: আব্দুল মান্নান, বয়স: ৪৫, গ্রাম: খুটিপাড়া (৭) কামাল হোসেন, পিতা: হযরত আলী, বয়স: ৪৮, গ্রাম: নয়াপাড়া সর্ব থানা পুঠিয়া।

মামলা সূত্রে প্রকাশ, রাজশাহীর-৫ এর এমপি শনিবার মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে ফোন করে তার সাথে দেখা করার জন্য বলেন। কথা না মানলে তাকে ঘাড় ধরে তুলে আনা হবে বলে হুমকি দেন। এসময় অধ্যক্ষ হাবিবুর রহমান পাবনায় গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। রোববার মাদরাসায় পৌঁছলে সকাল নয়টার দিকে আসামীরা ১টি সাদা রং এর মাইক্রো বাস নিয়ে অবৈধ ভাবে মাদরাসায় সশস্ত্রভাবে অনুপ্রবেশ করে।

এরপর তারা বলেন, এমপি ডাঃ মনসুর রহমান সাহেবের হুকুমে আপনাকে তুলে নিয়ে যেতে এসেছি। যদি কেউ বাধা প্রদান করে তবে তাহার লাশ ফেলে দেওয়া হবে বলে পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে তাকে মারতে মারতে গাড়িতে তুলে এমপির রাজশাহীর বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য এ ঘটনায় থানায় মামলা করেছি।

এদিকে এব্যাপারে এলাকার এমপি ডাঃ মনসুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অধ্যক্ষ সাহেবকে এমপির বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category