রবিবার , ৯ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‍্যাবের হাতে ৯ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ৯, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর কাটাখালি এলাকা থেকে জনি গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-৫। রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। রোববার (৯ জুন) দুপুরে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো,রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে ও ডাকাত দলের প্রধান জনি ইসলাম (২৩), একই এলাকার ফজলুর ছেলে কুরবান আলী (২২), বাবলুর ছেলে মাসুম আলী (২৭), আলামিন শেখের ছেলে সাগর (২০), আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান (২০), তোফাজ্জল হোসেনের ছেলে নুরমান ইসলাম (২০), নান্নুর ছেলে সুজন আলী (৩০), খালেকের ছেলে আব্দুল মান্নান খাঁ (২০) ও তার ভাই আবু হানিফ (১৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়,গ্রেফতারকৃতরা সবাই জনি গ্যাঁংয়ের সদস্য। জনি কাটাখালি এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত। তার নামে অস্ত্র,মাদক,মারামারিসহ ১০টি মামলা রয়েছে। জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি,জমিদখল করে থাকে।

তারা দীর্ঘদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল জনি গ্যাংয়ের সদস্যরা। তাদের অপকর্মে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতে সাহস পেতো না। গ্রেফতারের পর তাদের রাজশাহী নগরীর কাটাখালী থানায় সোপর্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক

ময়মনসিংহ বিভাগে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সংকট

অলকার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

মায়ের কান্না শুনেনি বড় মেয়ে, ছোট মেয়ে ছুটলেন থানায়

নেসকোতে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে শ্রমিক ফুলেল শুভেচ্ছা

রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা