• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৬:২৬

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে মুখোশধারীদের গুলি ও ধারালো অস্ত্র দিয়ে এক ক্রোকারিজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে কাটাখালি থানাধীন হরিয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন,কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

হামলায় আহত ব্যবসায়ীর নাম শাহীন (৩৫)। তিনি ক্রোকারিজ ব্যবসায়ী। শহীন হরিয়ান ইউনিয়নের সুচারণ গ্রামের সুবহান মন্ডলের ছেলে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর পরই হাসপাতালের অপারেশন থিয়েটারে তার জরুরি অস্ত্রোপচার শেষে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

তিনি জানান, রাতে হঠাৎ একটি মাইক্রোবাস শাহীনের ক্রোকারিজের দোকানের সামনে গিয়ে থামে। এরপর মুখোশধারী দুর্বৃত্তরা মাইক্রোবাস থেকে নেমেই প্রথমে শাহীনকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পালানোর সময় বাইরে আরও দুই রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তবে কারা এই আকস্মিক হামলা চালিয়েছে তা কেউই বলতে পারছেন না। হামলাকারীদের শনাক্তের জন্য পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

রাজশাহী বিভাগের ৩৯ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩ ২:২৭
নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার
বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩ ২:২৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮