রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলার জনপদের পক্ষ থেকে রাজশাহী মহানগর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ১ অক্টোবর নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলার জনপদের পক্ষ থেকে রাজশাহী মহানগর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পত্রিকাটির প্রকাশক ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা ও সম্পাদক ড. সাদিকুর রহমান।
এই সম্মাননা প্রদান করায় পত্রিকা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট রজব আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
একই সাথে ৫ম বর্ষে পদার্পণ করায় পোর্টালটির পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত