শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় রাজ কোল্ড স্টোরেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাকৃত আসামিরা হলেন, বাগেরহাট জেলার সদর থানার পাতিলাখালী গ্রামের আ: জালাল শেখ (৫৯), একই এলাকার কাদের শেখ (২৮), যশোর জেলার অভয়নগর থানার ধুলিরগাতির কামরুল ইসলাম (৪০) ও কোতয়ালী থানার হামিদপুরের ইকতিয়ার বিশ্বাস(৪২)। নড়াইল জেলার লোহগড়া থানার কুন্দুসি গ্রামের জাকির গাজী।

তারা সকলেই বর্তমানে যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামে বসবাস করে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ১২ আগস্ট বাগেরহাটের ফকিরহাট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জেলায় চুরি, ডাকাতিসহ রাজশাহী মহানগরী’র পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির কথাও স্বীকার করে। বিষয়টি ফকিরহাট থানা পুলিশ আরএমপি’র পবা থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: সাহাবুল ইসলাম ফকিরহাট থানায় উপস্থিত হয়ে গ্রেফতার হওয়া ৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আসামিরা কোল্ড স্টোরেজের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের পুনঃগ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামিদের পুনঃগ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পবা থানা পুলিশ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি জালাল শেখ নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রাতে মাঝ বয়সী তিন ব্যক্তি কাপড় দিয়ে মুখ ঢেকে পবা থানার বড়গাছী গ্রামে রাজ কোল্ড ষ্টোরেজের ভিতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের গেটের তালা ও ক্যাশ রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে ভোল্টের তালা ভেঙ্গে ৩০ লক্ষ্য ৬৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

রাজ কোল্ড স্টোরেজের মালিক মো: আহসান উদ্দিন সরকারের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় ঐ দিন একটি চুরির মামলা রুজু হয়।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাকসু জিএসের ঘোষণার পর রাবির ছয় ডিনের খোঁজে বিভাগে বিভাগে অনুসন্ধান

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

শিগগিরই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Metro city’s should make road with protection In mind

কোটা আন্দোলনের প্রশ্নে প্রধানমন্ত্রী… ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’

রাজশাহীতে হ্যাকারদের হাতে ইন্ডিয়ার ভিসার ডেট: টাকা দিলেই মিলছে মেডিক্যাল ভিসা

রাজশাহীতে হ্যাকারদের হাতে ইন্ডিয়ার ভিসার ডেট: টাকা দিলেই মিলছে মেডিক্যাল ভিসা

শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়নে বেবিচকের চেয়ারম্যানের সাথে রাসিক মেয়রের বেঠক

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

পাকিস্তানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র, কূটনৈতিক অস্বস্তিতে ভারত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪০