শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির হোসেন অস্থিরের সমর্থনে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী সদর হাসপাতাল মোড় থেকে র‌্যালিটি বের করা হয়। এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিন্দুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সাবেক সহসভাপতি ও রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি নুসরাত এলাহী রিজভী।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আব্দুল কাইউম রিণ্টু, স্বপন শেখ, মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলামিন শেখ, মৎস্যজীবী দল নেতা প্লাবন আহমেদ প্রমুখ। পথসভায় নুসরাত এলাহী রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুসিয়ারি দেন তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত