Saturday , 3 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
October 3, 2026 4:31 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ০১ অক্টোবর বেলা ১১টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আকরাম হোসেনের ছেলে মো: মনিরুজ্জামান ওরফে রানা (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় রানার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পৃথক ২টি মাদক মামলা, আরএমপি’র পবা থানায় ১টি সিআর মামলা এবং ডিএমপি’র মোহাম্মদপুর থানায় ১টি অভিযোগপত্রে অভিযুক্ত রয়েছে।

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে আদর্শগ্রাম নীচপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা গুচ্ছগ্রামের আব্দুল মালেকের ছেলে মো: শাকিল ওরফে মান্না (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় মান্নার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে কর্মরত ব্যাংকারদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

রিকশাচালকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা! ধরা পড়লেন যেভাবে

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজশাহীতে নাশতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার ৫

“রাসিকের প্রকল্প পরিদর্শন ও পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধানের সভা”

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৫৮ শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু