বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শারীরিক অক্ষমতায় স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ৩০, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারায় বিয়ের চারদিনের মাথায় স্বামীকে বালিশচাপায় হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩১)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে রফিকুল ইসলামের ছেলে।

অভিযুক্ত নারীর নাম শাপলা খাতুন (১৮)। তিনি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজ্জাক পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। এর আগেও তার বিয়ে হয়েছিল। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় শুক্রবার (২৫ আগস্ট) পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার শাপলার সঙ্গে তার বিয়ে হয়। শাপলারও এটি দ্বিতীয় বিয়ে ছিল।
সোমবার দিনগত রাতে স্বামীকে বালিশচাপায় হত্যার পর ঘরেই ছিলেন শাপলা খাতুন। সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে। সকালে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুপুরে আটক শাপলাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আমিনুল ইসলাম বলেন, শাপলা খাতুন একেকবার একেক কথা বলছেন। তিনি কখনো বলছেন, তারা স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে বালিশচাপা খেলা খেলতেন। এতে দুর্ঘটনাবশত রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনো বলছেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছিলেন।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন। কারণ, একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ

ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় 

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

রাসিক মেয়রের সাথে ব্রিটিশ কাউন্সিল এর প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

অবশেষে বরখাস্ত হলেন আরডিএর সে প্রকৌশলী কামারুজ্জামান

সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ৫ জনকে পুশইন চেষ্টা

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ