• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সনি নিউজ / ১৪৫ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ তহুরুল ইসলাম (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

আজ সোমবার (২৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী চরআষাঢ়ীয়াদহ এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করে র‍্যাব।
গ্রেফতার তহুরুল গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক গ্রামস্থ এলাকায় মাদকের একটি বড় চালান আসছে।
বিষয়টি জানা মাত্রই র‌্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পেরিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল ইসলামের বসত বাড়ীতে পৌঁছাইয়া বাড়ীর চতুরদিক ঘেরাও করে। এসময় দুইজন ব্যক্তি বাড়ির ভিতর থেকে টিনের গেট খুলে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় র‌্যাব সদস্যের সহায়তায় একজনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর থেকে আটক করে।এবং অপর একজন ব্যক্তি কৌশলে বাড়ির পিছনের টিনের গেট ভেঙ্গে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের টিম তার বসতভিটার তিন ফিট মাটির নীচে পুতেরাখা অবস্থায় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য এক কোটি ১০ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category