শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মক আহত হাউজ বিল্ডিংয়ের হিসাবরক্ষক, রামেকে ভর্তি

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৫, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: নাটোর গুরুদাসপুরে ছিনতাইকারীর ছুরির আঘাতে মো.মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শিধুলি আড়মারি ব্রিজের সামনে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাত ১১টার দিকে স্বজনরা মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ৪ নং ওয়ার্ডে চিকিৎসা চলছে তার।

গুরুদাসপুর থানার তালবাড়িয়া গ্রামের বাসায় থাকেন মনিরুল। তিনি আমানা হাউজ বিল্ডিংয়ের হিসাবরক্ষক। তার বাবার নাম দেলবার হোসেন।
আহতের স্ত্রী জেসমিন আরা জানান, রাতের দিকে বনপাড়া থেকে বাসায় যাচ্ছিলেন মনিরুল। ওই সময় একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তার কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দেয়ায় ছিনতাইকারীরা মনিরুলের শরিরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

জেসমিন আরও জানান, আহত মনিরুল তার মোটরসাইকেল লক করে চাবি জঙ্গলে ফেলে দেয়। এতে ছিনতাইকারিরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দ্বারা ৬টি আঘাত করে। আহত মনিরুলকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে।

রাজশাহী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (উপ পরিদর্শক) মুকুল শেখ জানান, নাটোর থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে রামেকে। ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মুকুল আরও জানান, ওই ব্যক্তির মাজার নিচের অংশে ৬টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

রামেকের ৪ নং ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কাজনক, মিনিমাম ৫ ব্যাগ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

রাজশাহীর মানুষদের ভেড়ার সাথে তুলনা করে ফেসবুকে বাজে মন্তব্য, গ্যাস কোম্পানী প্রকৌশলীর

আরএমপিতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

দুর্গাপুরে সন্ধ্যার পরে সার প্রয়োগের ফলে বেগুনের ক্ষেত নষ্ট, কপালে হাত কৃষকের

‘ঢাকায় বিএনপির সমাবেশ সুপারফ্লপে পরিনতি হয়েছে’ মেয়র লিটন

সাবেক গৃহহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

আরটিজেএ নির্বাচনে ১৫ প্রার্থীরই মনোনয়ন বৈধ

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

রাজশাহীতে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু রাজশাহী প্রতিনিধিঃ