Tuesday , 25 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২৬ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

প্রতিবেদক
সনি নিউজ
July 25, 2023 2:25 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী  নগরীতে ২৬ বোতল ফেন্সিডিল-সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন মোসা: মোমেনা বেগম (৩০)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মো: আশরাফুল ইসলামের স্ত্রী।

আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৪শে জুলাই রাত ৯ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের একটি বাড়িতে ফেন্সিডিল রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাত ৯:৫ টায় কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোমেনা বেগমকে তার বাড়ি হতে আটক করে এবং তার স্বামী আশরাফুল পালিয়ে যায়। এসময় আসামির বাড়ি তল্লাশি করে গোয়াল ঘরের মধ্যে মাটির নিচে বিশেষ কায়দায় পুতে রাখা অবস্থায় ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পুলিশকে জানায়, তারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিক্রি করে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামি’র বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর হাপানিয়ায় বাংলা চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু, ও ৫ শ্রমিক আহত

ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনয় ছাড়লেন ভোজপুরী অভিনেত্রী

নেসকোতে বিএনপি ব্যানারে ফের ক্ষমতার চর্চা সাবেক আওয়ামীপন্থীদের!

রাজশাহীতে অত্যাধুনিক অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি: মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসিতে সভা

আরএমপি’র অভিযানে গ্রেফতার ১৭: মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা