শুক্রবার , ২১ জুলাই ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কমিটির দন্ডে মাদরাসায় তালা, অভিযোগ অনৈতিকের

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২১, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি হাফেজিয়া মাদরাসায় তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় এক নারীর সঙ্গে ওই মাদরাসার এক শিক্ষকের অবৈধ সম্পর্কের জেরে ছাত্রদের অবরুদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।

অন্যদিকে স্থানীয়রা বলছেন, কমিটির দন্ডেও এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা উচিত।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতের কোনো এক সময় মাদরাসার গেটে তালা ঝুলিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। শুক্রবার বিকেলে ওই মাদরাসার সভাপতি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম রবিউল ইসলাম রবি। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার খোজাপুর এলাকায় অবস্থিত রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।

সভাপতি আব্দুল খালেক বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি এলাকার এক নারীর সঙ্গে রবিউল ইসলাম রবির অবৈধ সম্পর্ক আছে। মোবাইলে আবার সেই ছবিও ওঠানো আছে। সেটা সাজানো ঘটনা নাকি সত্য ঘটনা জানি না। কিন্তু এলাকার মানুষ বলছে ঘটনার বিচার করতে হবে, রবি অসামাজিক লোক।

তিনি বলেন, আমি তাকে চলতি মাসের ৭ তারিখে (৭ জুলাই) বিদায় করে দিলাম। পরে যে এলাকার (ধরমপুর পূর্বপাড়া) মেয়ে সেখানকার লোকজন কী করেছে আমি আর জানি না। সেখানকার যুবকরা বলছিল রবির বিচার চাই, তাকে ঢুকতে দেওয়া হবে না। এরমধ্যেই গত রাতে কে বা কারা মাদরাসায় তালা লাগিয়ে দিয়েছে সেটাও জানি না। পাশেই যে গোরস্থান আছে সেখানেও তালা লাগিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ এসে আমাকে তাদের সামনে তালা ভাঙতে বলে। আমি বলেছি, তালাটা ভাঙতে যাবো, প্রতিপক্ষরা যদি বিশৃঙ্খলা তৈরি করে মারধর বা মার্ডার হয়ে যায় তখনতো ফেঁসে যাবো। যেহেতু সিটি করপোরেশন গোরস্থান করেছে, তালা ভাঙার দায়িত্ব তাদের। না হলে ওয়ার্ড কমিশনারের। আপনারা দেখেন আমি পারবো না।

তবে ওই মাদরাসায় লাগানো তালা খুলে দেওয়া হয়েছে জানিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আমিতো জানি তালা খুলে দেওয়া হয়েছে। আর এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি।

তালা লাগানোর বিষয়ে ওসি বলেন, তাদেরই মধ্যে কী একটা ঝামেলা চলছিল, এখনও কেউ কিছু বলছে না, অভিযোগও দেয়নি। তাদের মধ্যে কমিটি কেন্দ্রিক ঝামেলা থাকতে পারে। অভিযোগ পেলে ভালোভাবে জানা যেতো।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Dear Designer: How to explain to your

Robbie Williams to compete against Usain Bolt in charity soccer match

ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

১০ মাস আগে ইসলামী ব্যাংকের ১০.৭২ লাখ টাকা ছিনতাই: অবশেষে এক আসামি আটক

রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র

বোয়ালিয়ায় ১০ লাখ টাকা ছিনতাই মামলায় তৃতীয় আসামি গ্রেপ্তার

রাসিকের সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে অবৈধ বাজারে চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপের নির্দেশ

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি মামলায় ঢাকার ব্যবসায়ী গ্রেফতার