শুক্রবার , ২১ জুলাই ২০২৩ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ঘরে ঢুকে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ বিপ্লব বাহিনীদের বিরুদ্ধে

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২১, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীর শয়নকক্ষে ঢুকে দুই জনকে কুপিয়ে আহত করেছে সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব ও শুভ বাহিনীর সদস্যরা। এ সময় তারা রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে শামীম (৩৫), লাদেন (২০) নামের দুই যুবককে।

শুক্রবার (২১) জুলাই সন্ধা ৭টায় মহানগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত লাদেন মহানগরীর মতিহার থানার কাজলা চৌ-রাস্তার মোড় এলাকার কুরবানের ছেলে। অপরজন শামীম (৩৫), তিনি কুরবানের আপন ভাই, তার পিতার নাম মৃত ওয়াজ শেখ।

আহত লাদেনের পিতা কুরবান আলী জানায়, রাসিক নির্বাচনের সময় তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব ও শুভ বাহিনীর সদস্যরা কুরবানকে কাজলা ফুলতলা শহররক্ষা বাঁধের উপর ব্যপক মারপিট করে আহত করে। ওই ঘটনাকে কেন্দ্র করে কুরবান তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলা তুলে নিতে কয়েকদিন ধরে চাপ দিয়ে আসছে বিপ্লব ও শুভ। তাদের কথায় কর্ণপাত না করায় শুক্রবার সন্ধা ৭টার দিকে তাদের নেতৃত্বে কুরবানের বাড়ির বসত ঘরে ঢুকে হামলা চালায় সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব, শুভ ও তাদের সহযোগী মৃদুল, পিয়াস, অলিদ, জিতু, সহ আরো ১৮/২০জন হামলা অংশ নেয়।

এ সময় তারা কুরবানের ভাই শামীমকে রামদা হাসুয়া দ্বারা মাথায় ব্যপক কুপায় এবং পুরো শরীরে জিআই পাইপ ও হাতুড়ি দ্বারা আঘাত করে। একই সময় কুরবানের ছেলে লাদেনকে রামদা ও হাসুয়া দ্বারা কুপিয়ে বাম হাতের কবজি ঝুড়ে দেয় এবং পুরো শরীরে জিআই পাইপ ও হাতুড়ি দ্বারা ব্যাপক আঘাত করে।

পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সংবাদ লেখা পর্যন্ত বর্তমানে রাত ১১টায় শামীমকে রামেকের ৮ নং ওয়ার্ডে এবং লাদেনকে অপারেশন থিয়েটারে নিয়েছেন (ওটি) চিকিৎসকরা।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মতিহার থানার ওসি মোঃ রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স। জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, কাজলা চৌরাস্তা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।

এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, কোন পক্ষ এখনো কোন অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৪

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

রাজশাহীতে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আলোচনা সভা

তিন দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

অগ্নিকান্ডে সৌদি আরবে নিহতদের মধ্যে রাজশাহীর চারজন

শিরোইল কলোনিতে প্লাস্টিকের দোকানে চুরি, সিসি ক্যামেরায় শনাক্ত

‘খালেদা জিয়া নির্বাচন করবেন’

দেশি রসুনের দাম কম আমদানির ‎ তোড়জোড় ‎ ‎কৃষকের ঘাড়ে লোকসানের বোঝা লাভ যাবে কার ঘরে আমদানি ঘিরে ‘সিন্ডিকেটের অভিযোগ

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

গৃহকর্মীকে মারধরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে, থানায় জিডি