Saturday , 8 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পদ্মা আবাসিক এলাকার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে লেকের বস্তি!

প্রতিবেদক
সনি নিউজ
July 8, 2023 8:40 pm

ইফতেখার আলম বিশাল:রাজশাহী নগরীর পদ্মা আবাসিক অভিজাত এলাকার সৌন্দর্য কেড়ে নিয়েছে লেকের বস্তি। পাশাপাশি মাদক কেনাবেচা, ছিনতাই, চুরি, ডাকাতি ও অসামাজিক কর্মকাণ্ডের বাধাহীন সাম্রাজ্য হয়ে উঠেছে।

অন্যদিকে রাস্তা ও ফুটফাত দখল করে রাখা হয়েছে নোংরা ও ময়লাযুক্ত ভাঙ্গড়ি মালামাল। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপর পুরোনো স্যান্ডেলের স্তুপ। আর এ স্তুপ তৈরি করে রেখেছেন বস্তির সহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। এছাড়া পথচারীদের ফুটফাত চলাচলের অনুপযোগী করে তুলেছে তারা। রাখা হয়েছে দুর্গন্ধযুক্ত বস্তা ও ময়লা আবর্জনা। এসকল দুর্গন্ধযুক্ত বস্তায় দেখা গেছে মশা-মাছি আনাগোনা। এ থেকে চড়াচ্ছে ডেঙ্গুর মত মরনব্যাধি।

এদিকে সন্ধ্যা হলেই ওই বস্তিতে বসে মাদকের রমরমা ব্যবসা। জুয়া ছাড়াও চলে অনৈতিক কর্মকান্ড। এসকল কর্মকান্ড আবাসিক অভিজাত এলাকার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। বস্তিতে থাকা মাদকাসক্ত যুবকেরা প্রতিনিয়ত চুরি ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

পদ্মা আবাসিক এলাকার ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থানে দিন-রাত চলছে মাদক বিক্রিসহ নানা অনৈতিক কর্মকান্ড। এছাড়া বস্তিবাসীরা কাপড়চোপ ও হাড়ি পাতিল মাজাসহ নানান কাজ করছে। এতে লেকের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

তারা প্লাস্টিকসহ ময়লা-আবর্জনা ফেলে লেকের পরিবেশ নষ্ট করছে। এতে লেকের সৌন্দর্য ও পরিবেশ ব্যাপক হুমকির মধ্যে রয়েছে। সংশ্লিষ্টদের অতিজরুরি ব্যাবস্থা নেয়ার দাবি জানান তিনি।

ডাক্তার কবির উদ্দিন বলেন, আবাসিক এলাকায় সৌন্দর্য হচ্ছে লেক। বিকেল হলেই দর্শনার্থীদের ভিড় বাড়ে। এছাড়া অনেকে লেকের চারি পাশে হাঁটাহাঁটিও করেন।

বস্তির লোকজন ডাসবিন থেকে ময়লা আবর্জনাযুক্ত ভাঙ্গড়ি মালামাল কুড়িয়ে নিয়ে আসেন। সড়কের দুই পাশে এ মালামালগুলি রাখার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও দর্শনার্থীদের।

তিনি আরও বলেন, রেলের জায়গায় অবৈধ কর্মকান্ড বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে না পারলে এক সময় আবাসিক এলাকাসহ নগরবাসির নিরাপত্তা পড়বে ব্যাপক হুমকির মুখে।

এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল গিয়ে বস্তিবাসীদের দুই ঘন্টা মধ্যে রাস্তা পরিস্কার করতে বলা হয়েছে। পরবর্তীতে রাস্তা ও ফুটফাতে কোনোকিছু না রাখার অনুরোধও করা হয়েছে। কথা না শুনলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদক ও জুয়ার বিষয়ে ওসি বলেন, আমি কিছুদিন হলো চন্দ্রিমা থানায় যোগদান করেছি। এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে চন্দ্রিমা থানা পুলিশ বলেও জানান তিনি।

https://www.youtube.com/watch?v=r1x5XOgwda8

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেফতার দাবি

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল

ফ্যাসিবাদী সরকার ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

রাজধানীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির ৮৮ শতাংশই পলাতক

বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার