Monday , 26 June 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিকতা পেশাকে বেছে নিতে চান পরীমনি

প্রতিবেদক
সনি নিউজ
June 26, 2023 1:39 pm

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নানা ইস্যুতে আলোচনায় এবং খবরের শিরোনাম হন। কয়েক সপ্তাহ আগেই স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন। তবে সেসব পেছনে ফেলে এবার মনোযোগী হয়েছেন ক্যারিয়ারে।

এবার ঈদুল আজহা উপলক্ষো অংশ নিয়েছিলেন একটি বেসরকারি গণমাধ্যমের ঈদ অনুষ্ঠানে। সেখানে হাস্যোজ্জ্বল মুখে দেখা দিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
পরীমনিকে সেখানে প্রশ্ন করা হয়, এখন যদি পেশা পরিবর্তনের সুযোগ দেয়া হয় তাহলে কোন পেশা বেছে নেবেন তিনি?

প্রশ্নোত্তরে পরীমনি বলেন, সাংবাদিকতা। এ পেশা বেছে নেয়ার কারণও জানিয়েছেন তিনি। বলেন, সুন্দর সুন্দর শিরোনাম করে ঢপ দেয়া যাবে মানুষকে।

অনুষ্ঠানে এমন অনেক মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে। আর অনুষ্ঠানটি ঈদে প্রচারের আগেই এর ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। সেখানেই এসব কথা বলতে দেখা গেছে তাকে।
অনুষ্ঠানটিতে পরীমনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ঈদের সালামি দেওয়ার কথা বলে ধর্ষণের পর হত্যা, ঘাতক আটক

রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান

অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন

শ্রমিক শক্তি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিএমডিএ প্রকৌশলী ড. এজাদুলের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ২৪

রাজশাহী ৩-আসনের প্রার্থী আসাদের ১৩ দফা ইশতেহার ঘোষণা