মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শ্রমিক শক্তি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তন্বীকে আটক করা হয়। তন্বী জেলা যুবশক্তির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। আল আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের ওই বাড়ির একটি কক্ষ গত ১ নভেম্বর ভাড়া নেন তন্বী। রোববার রাত থেকেই মোতালেব ওই কক্ষে অবস্থান করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নিজেই রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন।

ঘটনার পর পুলিশ ওই কক্ষটিতে তল্লাশি চালিয়ে একটি গুলির খোসা, ৫টি বিদেশি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে।

বাড়ির মালিক আশরাফুন নাহার জানান, তন্বী নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে এবং স্বামী-স্ত্রী থাকবেন বলে ঘরটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু ভাড়া নেয়ার পর থেকেই সেখানে বহিরাগত পুরুষদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গত ১ ডিসেম্বর তাদের বাড়ি ছাড়ার নোটিশও দেয়া হয়েছিল।

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম তন্বীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তন্বীর সঙ্গে মোতালেব শিকদারের পূর্বপরিচয় ছিল এবং পরিচিত কারোর মাধ্যমেই এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই তন্বী পলাতক ছিলেন, যাকে পরে গোয়েন্দা পুলিশ জালে বন্দি করে।

আটক তনিমা ওরফে তন্বী রাজনৈতিকভাবে প্রভাবশালী। গত ৪ অক্টোবর অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও ডা. জাহেদুল ইসলামের সই করা জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটিতে ১ নম্বর যুগ্ম সদস্যসচিবের পদ পেয়েছিলেন তিনি। অন্যদিকে গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিক আলামতে কক্ষটি থেকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। মোতালেব শিকদার কীভাবে এবং কার গুলিতে আহত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটিত হবে বলে আমরা আশা করছি।’

বর্তমানে আহত মোতালেব শিকদার চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নগরীর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
মীমাংসার কথা বলে ভাতিজাকে ডেকে পিটিয়ে আহত করলো চাচার

মীমাংসার কথা বলে ভাতিজাকে ডেকে পিটিয়ে আহত করলো চাচা

ইরান যুদ্ধে ‘হার মানলেন’ ট্রাম্প! ২৩ বছর পর ৪,৫০০ লাশ ডিঙিয়ে কেন খালি হাতে ইরাক ছাড়ল আমেরিকা?

সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪০

রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেফতার ২

রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার

আইসিসি পরোয়ানা দিলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে আমরা বাধ্য: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

নগরীতে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার