• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

খুলনা ও বরিশালের নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন খায়রুজ্জামান লিটনের

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৭:৫০

খুলনা ও বরিশালের নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন খায়রুজ্জামান লিটনের

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান তিনি।

জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জনগণ উন্নয়নের সাথে আছে, সেটি আবারো প্রমাণিত হলো। খুলনা ও বরিশালের জনগণ উন্নয়নের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮