বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রতিবেশী গৃহবধূকে মুখে কাপড় বেধে অচেতন, অনাবৃত অবস্থায় উদ্ধার!

প্রতিবেদক
সনি নিউজ
জুন ৮, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রতিবেশীর ঘর থেকে অচেতন অবস্থায় এক গৃহবধূকে (২৬) উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূ অনাবৃত অবস্থায় ঘরে পড়ে ছিলেন। তাকে প্রতিবেশী তরুণ সাধন কর্মকার (২২) মুখে কাপড় দিয়ে অচেতন করে ঘরে নিয়ে গিয়েছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এ নিয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে।

এর আগে বুধবার ভোররাতে উপজেলার পিরিজপুর বাগানপাড়া গ্রামে সাধন কর্মকারের ঘর থেকে প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করেন। তখন এলাকাবাসী সাধন কুমারকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। আর চিকিৎসার জন্য ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বিদ্যুৎ চলে গেলে ওই গৃহবধূর স্বামীর ঘুম ভাঙে। এ সময় তিনি স্ত্রীকে না দেখে খোঁজখুঁজি শুরু করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজনও খুঁজতে থাকেন ওই গৃহবধূকে। রাত ৪টার দিকে ওই গৃহবধূর বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়ে যান। কিন্তু প্রতিবেশী সাধন কর্মকার ঘর থেকে বের হচ্ছিলেন না। রাত ৪টার সময় তিনি ঘরে উচ্চশব্দে গান বাজাচ্ছিলেন। তখন এলাকাবাসীর সন্দেহ হয়।
এলাকার লোকজন তাঁকে ডেকে ওই গৃহবধূর ব্যাপারে জানতে চাইলে সাধন কিছুই জানেন না বলে জানান। এ সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা সাধনের ঘর তল্লাশির সিদ্ধান্ত নেন। ওই গৃহবধূর খালা প্রথমে ঘরে ঢুকে দেখেন, অনাবৃত শরীরে অচেতন অবস্থায় গৃহবধূ পড়ে আছেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন সাধন কর্মকারকে গণপিটুনি দিয়ে ধরে রাখেন। পরে পুলিশ ডেকে সাধন, তার বাবা সন্তোষ কর্মকার ও মা অঞ্জলী কর্মকারকে তুলে দেন। পরে দুপুরে ওই নারীর স্বামী সন্তোষ কর্মকারের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর জিজ্ঞাসাবাদ শেষে সাধনের বাবা-মাকে ছেড়ে দেওয়া হয়।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, হাসপাতালে গিয়ে তিনি ওই গৃহবধূর সঙ্গে কথা বলেছেন। ওই নারী তাঁকে জানিয়েছেন, রাতে বাথরুমে যাওয়ার জন্য তিনি বাড়ির বাইরে আসেন। তখন সাধন একটি কাপড় মুখে ধরে তাকে অচেতন করে দেন। এরপর তার আর কিছু মনে নেই। রফিকুল ইসলাম জানান, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না তা জানতে হাসপাতালে তার শারীরীক পরীক্ষা করা হয়েছে। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ওই গৃহবধূকে অপহরণের অভিযোগে আপাতত একটি মামলা করা হয়েছে। শারীরীক পরীক্ষায় যদি ধর্ষণের বিষয়টি উঠে আসে, তাহলে মামলার অভিযোগপত্র দেওয়ার সময় সে ধারা যুক্ত হবে। বুধবার বিকালে আসামি সাধন কর্মকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সিএনএনের বিরুদ্ধে মানহানি মামলা ট্রাম্পের

আরএমপির অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর দূর্গাপুরে ছাত্রদল নেতা শান্তর মায়ের ইন্তেকাল

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে

রাজশাহী মহানগর বিএনআরপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন