শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর বিএনআরপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
sonynews
জুলাই ১৮, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (বিএনআরপি) এর রাজশাহী মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ জুলাই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিশেষ সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. সুমন সরদারকে আহ্বায়ক, ফায়সাল শেখকে সদস্য সচিব, মো. মমিনুর জামান টোকনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাইমুল ইসলাম রাজুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন, সহসভাপতি তাহের আহমেদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক মো: সুমন সরদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। রাজশাহী মহানগরে বিএনআরপি-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবার সহযোগিতায় কাজ করব।’

সদস্য সচিব ফায়সাল শেখ বলেন, ‘দলের আদর্শ ও উদ্দেশ্য জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এবং নতুন কর্মী সংগ্রহে আমরা বিশেষ গুরুত্ব দেব। একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি।’

যুগ্ম আহবায়ক নাইমুল ইসলাম রাজু বলেন, ‘দলের কর্মসূচিতে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালনে আমরা সচেষ্ট থাকব।’
রাজশাহী মহানগর বিএনআরপি-এর এই নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

স্বল্প খরচে লাভের সম্ভাবনা: রাজশাহীর আড়ানীতে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা

অডির পুরোনো গাড়ির নতুন মডেল এলো বাজারে

হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় পুলিশ দেখে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেল চালক

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: নানক

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাতভর বৃষ্টিতে রেললাইনে পানি: চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেস ছাড়ল দেড় ঘণ্টার বেশি বিলম্বে

রাজশাহীতে সাংবাদিকদের জন্য পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু