Monday , 3 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাঘায় পুলিশ দেখে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেল চালক

প্রতিবেদক
সনি নিউজ
April 3, 2023 11:51 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১১-০৫৫০)জব্দের পর তল্লাশি চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) রাত ৩ টার দিকে উপজেলার বাজুবাঘা নতুন পাড়া জামে মসজিদের সামনে থেকে প্রাইভেট কার জব্দ করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, রাতে সাদা রঙের প্রাইভেট কারে( ঢাকা মেট্রো-গ ১১-০৫৫০) ফেন্সিডিল বহন করে আড়ানীর দিকে যাচ্ছিলেন।

এ সময় বাজুবাঘা নতুন পাড়া জামে মসজিদের সামনে টহল পুলিশের গাড়ি দেখে প্রাইভেট কারটি রেখে সটকে পড়ে চালক। পরে প্রাইভেট কার তল্লাশি করে ৭৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। প্রাইভেট কার ও ফেন্সিডিল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

কারের মালিক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জল্পনা-কল্পনার অবসান: ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ নিল জামায়াতের এমপিরা

তৃতীয় দফায় মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো

কমলা হ্যারিসই কি তাহলে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন?

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি

ছাত্রশিবির গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

দুর্গাপূজার বিসর্জন ঘাটে রাজশাহীর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী