শুক্রবার , ৫ মে ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আম চাষিরা শুরু করেছে রাজশাহীতে আম পাড়া

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৩ ৯:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আম ক্যালেন্ডার হিসেবে সরকারি নির্দেশনা মেনে আজ বৃহস্পতিবার (৪ মে) থেকে গুটি জাতের আম পাড়তে শুরু করেছেন রাজশাহীর আম চাষীর। তবে পরিপূর্ণ পুষ্ট না হওয়ায় প্রথম দিনে আম পাড়া শুরু করেননি বেশির ভাগ বাগান মালিক।

কৃষি বিভাগ বলছে এবছর আমের উৎপাদন যথেষ্ট তাই কেনা-বেচা জমে উঠবে। বিষমুক্ত বিশুদ্ধ আম ভোক্তর কাছে পৌছে দিতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

আম ক্যালেন্ডার অনুযায়ী- গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ ও রাণীপছন্দ ২০ মে, খিরসাপাত ২৫ মে, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন ফজলি, ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ পাড়া যাবে।

বাগান মালিক ও আম চাষীরা বলছেন, দীর্ঘ পরিচর্যা শেষে মিলছে ফসল। বাগান থেকে আম যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দামও মিলছে ভালোই।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোজদার হোসেন বলেন, রাজশাহীর সব অঞ্চলেই আমের ফলন এবার ভালো, বিশেষ করে বাঘা-চারঘাটে পুরোনো গাছের চেয়ে নতুন গাছেগুলোতে ফলন বেশি হওয়ায় এবছর আমের কেনাবেচা বাড়বে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ভোক্তাদের জন্য বিষমুক্ত বিশুদ্ধ আম নিশ্চিত করতে প্রতি বছরের মত এবারও আম ক্যালেন্ডার তৈরী করা হয়েছে। সে অনুযায়ী এই অঞ্চলের আমচাষী ও ব্যবসায়ীরা বাজার জাত করবে আম। কেউ অসাধু উপায়ে আম বাজারে আনার চেষ্টা করলে পুলিশকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, এবছর জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এথেকে ২ দশমিক ৫৮ লাখ টনের বেশি আম উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করেছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

From idea to app store: A design sprint case study

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

রাজশাহীতে ডিবি’র অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

“টেন্ডারে ‘ছায়া-অংশগ্রহণ’: পলাতক আসামিকে ইজারা দেওয়ায় উত্তাল রাজশাহী”

হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিয়ে পারভেজের মুখে হাসি ফোটালো এপিবিএন-৪