স্টাফ রিপোর্টারঃ (বিএমএসএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের ‘ মা ‘ ও সকল সহযোদ্ধাদের আত্মীয় স্বজনদের আত্মা মাগফিরাত কামনা করে রাজশাহীর ঐতিহ্যবাহী অনুরাগ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ইফতার মাহফিল শেষে রাজশাহী রেল স্টেশনে অসহায় গরীব ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী মহানগর কমিটির সভাপতি সাগর নোমানী, সাধারণ সম্পাদক সাজেদুর হক টিটু, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক -১ রাশেদুল নবী রাবু, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো: ফয়সাল সরকার রিচার্ড, সাংগঠনিক সম্পাদক মো: জুবায়ের আলম রাজন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সামিউল ইসলাম সামু, কোষাধ্যক্ষ রায়হান রেজা সুমন, দপ্তর সম্পাদক সাঈদ ইকবাল সানু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মাহাতাব আলী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো: সিহাবুল আলম সহ সকল সাংবাদিক সহযোদ্ধা।
ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে মহানগর সভাপতি সাগর বলেন, “মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”। সর্বক্ষেত্রে সহযোগিতা দেয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো, আরআরইউ ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, রাজশাহী জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন মিন্টু, রাজশাহী বিভাগের মানবাধিকারের সাবেক সভাপতি মিজানুর রহমান পাইলট, সাংবাদিক ফারুক আহমেদ, সাংবাদিক আকাশ, যুব লীগের সজল, সিকান্দার সহ আরও অনেকেই।
সনি বাংলা ডট কম/ই আবি





