শুক্রবার , ২১ এপ্রিল ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারদিন ধরে ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রাজশাহীতে

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২১, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে টানা ১৫ দিন ধরে তাপপ্রবাহ চলছে। প্রথম দিকে মৃদু তাপপ্রবাহ চললেও শেষ পাঁচ দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে চারদিন ধরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। টানা দাবদাহে মানুষ নাকাল হয়ে পড়েছে।

গত সোমবার দীর্ঘ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়। পরদিন মঙ্গলবার রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বেলা ৩টায় রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার সর্বোচ্চ তাপাত্রা রেকর্ড করা হয়েছে হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু, তার বেশি ৩৮ ডিগ্রি হলে তা মাঝারি আর ৪০ ডিগ্রি হলে তা তীব্র তাপপ্রবাহ। এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ। সে ক্ষেত্রে রাজশাহীতে গত চারদিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ বইছে।

রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে আসে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে।

গত প্রায় ১৫ দিনের তাপমাত্রা পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতিদিনই তাপমাত্রা বেড়েছে রাজশাহীতে। আগের সপ্তাহের গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি, রোববার ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ওঠে, সোমবার রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তা আবার বেড়ে গত দুই দিন ধরে ৪২ দশমিক ৫ ডিগ্রিতে উঠে গেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে তাপমাত্রা আর এর থেকে বেশি নাও বাড়তে পারে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বহরমপুরে বেপরোয়া ছিনতাই: ব্যবসায়ী আহত, উধাও সাড়ে ১২ লাখ টাকা

এক টাকার সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

নগরীতে মাদক মামরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

What Can You Do To Save Your TECHNOLOGY From Destruction By Social Media?

রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের

রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের

রাবি’র রেল স্টেশনে শিক্ষার্থীদের অবরোধ, আটকা পড়েছে ৬টি ট্রেনের যাত্রী

রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের চিঠি

রাজশাহীতে আসাম কলোনী ইয়ুথ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু

রাজশাহীতে বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন