Monday , 17 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল-সড়ক যোগাযোগ বাড়ানো হবে

প্রতিবেদক
সনি নিউজ
April 17, 2023 2:08 pm

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়ানো হবে।

মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় থাকা জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ব্যবসা- বাণিজ্য সহজ করতে আমরা কাজ করছি। এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ আরো উন্নত করতে একাধিক প্রকল্প নিয়ে এখন কাজ করা হচ্ছে।

উন্নয়ন কর্মসূচি বাড়াতে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত আছে। আমরা রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়াবো, যা প্রক্রিয়াধীন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারত এই দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং তা সবসময় অব্যাহত থাকবে বলেও জানান। এসময় তিনি শ্রদ্ধাভরে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন। কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমারসহ হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনারের কর্মকর্তারা শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

তানোরে কিশোরীকে গির্জায় আটকে ধর্ষণের মামলায় যাজকের খালাস

যোগ দিবসে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের বার্তা দিলেন মনোজ কুমার

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে: জামায়াত আমির

নওগাঁয় চাঁদাবাজি করতে গিয়ে রাজশাহীর ২ ভূয়া সাংবাদিক আটক

সুরশুনিপাড়া মিশনে যুব নেতাদের লাঠি হাতে ধাওয়া ধর্মীয় যাজকের, অর্থ তছরুপসহ একাধিক অভিযোগ

রাজশাহীতে ১২৩তম বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

এক টাকার সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার