Monday , 10 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর গোদাগাড়ীতে চুলার আগুনে পুড়লো ৫টি বাড়ী, কিশোরী নিহত

প্রতিবেদক
সনি নিউজ
April 10, 2023 1:53 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রান্নার চুলার আগুনে ৫টি বাড়ী পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও এ ঘটনায় নিহত হয়েছে একজন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) সন্ধা ৬টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বয়ারবাড়ী গ্রামে আগুনের সুত্রপাত ঘটলে এক এক করে ৫টি বাড়ী পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় বাড়ী ঘরের লোকজন বের হতে পারলেও ঘরে অবস্থানরত ১৭ বছরের এক কিশোরী আগুনে পুড়ে মারা যায়। তার নাম জান্নাতুন ফেরদৌস।

ওই গ্রামটি পদ্মা নদীর অপর প্রান্তে হওয়ার কারণে এছাড়া যানবাহন চলাচলের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন যেতে পারেনি। অন্যদিকে আশে পাশে পানির ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতেও পারেননি তারা।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা উজ্জল বলেন, প্রথমে শফিকুলের বাড়ীতে আগুন লাগে। এরপর পার্শ্বে নাজমুল, আব্দুল জলিল, ইমাম হোসেন ও সাইদুর রহমানের বাড়ীতে ছড়িয়ে পড়ে। এতে করে ৫টি বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। বাড়ী ঘর থেকে পরিবারের সদস্যরা বের হয়ে পড়ে। কিন্তু শফিকুলের মেয়ে জান্নতুন ফেরদৌস ঘরেই অবস্থান করছিল। ফলে আগুনে পুড়ে জান্নাতুল ফেরদৌস মারা যায়।

এদিকে খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সবুজ হাসান ঘটনাস্থলে গিয়ে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। নিহত জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ২৫ হাজার টাকা ও ক্ষতিগ্রস্থ নগদ ২ হাজার টাকা এবং ২০ কেজি করে চাউল, শাড়ী লুঙ্গি দেয়া হয়।

সোমবার পুড়ে যাওয়া পরিবার গুলোকে অস্থায়ীভাবে ঢেউটিন দিয়ে ঘর করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, ২০২১ সালে নদী ভাঙ্গনে বাড়ী ঘর বিলীন হয়ে গেলে নতুন করে সরকারী জায়গায় কোন রকমে ঘর তুলে বসবাস করছেন তারা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আ.লীগের প্রার্থীকে শুভেচ্ছা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

মাহে রমজান উপলক্ষে রাজশাহীর আলো পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল

সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, আসামি সোহেলের স্বীকারোক্তি

বাগমারায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: স মিলের মালিক আটক

“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি”

রুয়েটের সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা চুক্তি

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার

রাজশাহী নগরীর পাবলিক টয়লেট সংস্কারের দাবিতে তাগিদ

কারুশ্রী জুয়েলার্সে চুরি: ৭ চোর ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার