Saturday , 8 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের

প্রতিবেদক
সনি নিউজ
April 8, 2023 1:38 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে।

তবে এ (মানবিক) ও সি (বিজ্ঞান) ইউনিটে জিপিএ-৫ ছাড়া চূড়ান্ত আবেদনের সুযোগ থাকছে না বিজ্ঞান শাখা থেকে পাস করা ভর্তিচ্ছুদের।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামানিক বলেন, প্রাথমিক পর্যায়ে আবেদনকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজ আইডি দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুরা ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। সেজন্য অনলাইনে ‘বি’ ইউনিটে ১ হাজার ১শ টাকা এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে ১ হাজার ৩২০ টাকা পরিশোধ করতে হবে। চূড়ান্ত আবেদন ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিন (এ.বি.সি) ইউনিটে প্রাথমিক আবেদন পড়ে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। এতে যাচাই-বাচাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য কোটাসহ মনোনীত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৫১ জন ভর্তিচ্ছু।

তবে ‘এ’ (মানবিক) ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পাস করা শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছে। তবে ‘এ’ ইউনিটে মানবিক শাখা থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৫৮ পেয়ে আবেদন করা ভর্তিচ্ছুরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এছাড়া ‘বি’ (ব্যবসা) ইউনিটে সকল আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।

এ বছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩১ মে। তিন ইউনিটে এক ঘণ্টা করে সময়সীমার এ পরীক্ষা চলবে চার মোট শিফটে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ কমিশনার

তৃতীয় ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ইউজিসির মতবিনিময় সভায় রুয়েট উপাচার্য

বড় জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক

‘প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’ প্রতিপাদ্যে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আরটিজেএর

ভারতকে হারিয়ে বাংলাদেশীকে প্রথম ডাব্লুবিসি এশিয়ান সিলভার এনে দিলেন রাজশাহীর উৎসব

খালেদা জিয়ার জানাজার সম্মুখ সারিতে ছিলেন যারা

মহামারি থেকে জলবায়ু সংকট: আধুনিক দাসত্বের ফাঁদে কোটি মানুষ

পেঁয়াজ আমদানি বন্ধ রাখার আহ্বান চাষিদের

জমি না দিয়ে ১১ লাখ টাকা আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ—