Saturday , 4 March 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
সনি নিউজ
March 4, 2023 2:48 pm
রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে যৌথ অভিযানে ৮ টি স্বর্ণের বারসহ ছেলে কামরুজ্জামান (২৭) নামের একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃত স্বর্ণ ব্যবসায়ী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণেরবার গুলো উদ্ধার করে।

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যাক্তি গোদাগাড়ীতে স্বর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ইজি বাইকে চড়ে যাচ্ছে।

গোদাগাড়ী সরকারি কলেজের সামনে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কামরুজ্জামানানের কাছে থাকা ৮টি স্বর্ণের বার উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হচ্ছে। এগুলো আরো যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

রাজশাহী নগরীতে ৫৮ বোতল ফেনসিডিল-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

আইন সম্পর্কে জানতাম না”—নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সের

Lily Allen makes dig at music industry

রাজশাহীতে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আলোচনা সভা

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ