• রাজশাহী, বাংলাদেশ
  • ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৬:৫৯

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা

মুরাদ হোসেনঃ ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কাটাখালি পৌর আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে কাটাখালি মাসকাটাদীঘির কারিগরি স্কুল মাঠ প্রাঙ্গণে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর (রাজশাহী) ৩ আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী, নওহাটা পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান, কাটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনোয়ার সাদাত নান্নু। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আজাদ আলী, প্রচার সম্পাদক গৌতম সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী জেলার সভাপতি মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজিরুল ইসলাম সেলিম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কাটাখালী থানা আহবায়ক কমিটির সভাপতি  সালাহউদ্দিন আহাম্মেদ মাখন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বর্ধিত সভা শেষে একটি প্রচার মিছিল বের করে পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

বর্ধিত সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজশাহীসহ দেশব্যাপী উন্নয়নের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে এবং ২৯ তারিখের জনসভায় জনসমুদ্রে পরিনত করতে নেতাকর্মীদের আহবান জানান।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮