Thursday , 19 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উম্মতের প্রতি নবিজির (সা.) ১০ উপদেশ

প্রতিবেদক
সনি নিউজ
January 19, 2023 3:32 am

অনলাইন ডেস্কঃ হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দশটি বিষয়ে ওয়াসিয়্যাত বা উপদেশ দিয়েছেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন-১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।২. বাবা-মায়ের অবাধ্য হবে না, যদি বাবা-মা তোমাকে তোমার পরিবার-পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেয়ার হুকুমও দেয়।

৩. ইচ্ছাকৃতভাবে কখনও কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফারজ নামাজ পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন।

৪. মদ পান করা থেকে বিরত থাকবে। কেননা তা সকল অশ্লীলতার মূল।

৫. সাবধান! আল্লাহর নাফরমানী ও গুনাহ থেকে বেঁচে থাক, কেননা নাফরমানী দ্বারা আল্লাহর

৬. জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না, যদিও সকল লোক মারা যায়।

৭. যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ, তখন সেখানে তুমি অবস্থান করবে (পলায়নপর হবে না)।

৮. শক্তি-সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার-পরিজনের জন্য খরচ করবে (কার্পণ্য করে তাদের কষ্ট দেবে না)।

৯. পরিবারের লোকেদের আদব-কায়দা শিক্ষার জন্য কক্ষনও শাসন থেকে বিরত থাকবে না। এবং

১০. আল্লাহ তাআলা সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে।’ (মুসনাদে আহমাদ, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উল্লেখিত নসিহত তথা উপদেশগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রেমের পরিণতি মর্মান্তিক: তানোরে কলেজছাত্র চিত্তরঞ্জন খুন, লাশ মিলল বস্তায়

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

বর্ণাঢ্য আয়োজনে রাবির মন্নুজান হলের দুই দিনব্যাপী হীরক জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান

রাজশাহীতে মে দিবসে শ্রমিকদের অধিকার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি

হুন্ডি সিন্ডিকেটের প্রধান রাজশাহীর মুকুল ধরা পড়েছেন কক্সবাজারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহীর উপজেলাগুলোতে ব্যালট পেপার পৌঁছেছে

Amazing things you may have missed while growing

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্থান পরিবর্তন করা হয়েছে রাজশাহী যুবলীগের সম্মেলন