Monday , 16 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

প্রতিবেদক
সনি নিউজ
January 16, 2023 12:30 pm
রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: কেনাকাটা খাতে প্রায় সাত কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর ও রেলওয়ে হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

রোববার (১৫ জানুয়ারী) দুপুরে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

টিমে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। অন্য সদস্যরা হলেন উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাজবুবুর রহমান।

এসময় তারা বিভাগীয় মেডিকেল অফিসার ডা. এসএম মারুফুল ইসলামকে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। হাসপাতালের কেনাকাটা ও খরচ-সংক্রান্ত বেশকিছু কাগজপত্র সংগ্রহ করেন তারা। পরে রেল ভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের দপ্তরেও যায় দুদকের টিম। তার কাছ থেকে এ-সংক্রান্ত কিছু নথিপত্র তলব করে দুদক।

দুদক টিম এসময় রাজশাহী রেলের শীর্ষ কর্মকর্তাসহ কয়েকজনের সঙ্গে কথা বলে। এছাড়া বেশকিছু কাগজপত্রও জব্দ করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলওয়ে হাসপাতালগুলোতে কেনাকাটা খাতে প্রায় সাত কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখছে দুদক। হাসপাতালগুলোতে ২০১৭-২০১৮ অর্থবছরে বিভিন্ন খরচের ওপর অডিট করে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের টিম। ২০১৯ সালের মার্চ ও এপ্রিলে এই অডিট সম্পন্ন হয়। এতে ধরা পড়ে বিভিন্ন খাতে খরচের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি মানা হয়নি। এই অডিটে সাত কোটি ২০ লাখ টাকা খরচে অনিয়মের অভিযোগ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের বিভাগীয় মেডিকেল অফিসার ডা. এসএম মারুফুল ইসলাম বলেন, ‘দুদকের টিম হাসপাতালে এসেছিল। তারা আমাদের কাছে নানা অনিয়মের তথ্য জানতে চেয়েছিলেন। বেশকিছু নথিপত্রও নিয়ে গেছেন। আরও রেকর্ডপত্র চেয়েছেন।’

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘পুরোনো কিছু কেনাকাটা ও খরচের বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। সব তথ্য দিয়েছি।’

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রুয়েটে ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অফ ইনোভেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

we are able to create amazing things

রাজশাহীতে ২৪, লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ৪

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা।

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

Illinois’ financial crisis could bring the state to a halt