• রাজশাহী, বাংলাদেশ
  • ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৬:০৩

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৪নং ওয়ার্ডের উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার জুম্মার নামাজ শেষে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি পরিদর্শন সিটি মেয়র।

এরআগে বায়তুস সালাম উপশহর বড় মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এরপর ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের যান ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন রাসিক মেয়র।

এ সময় ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮