Monday , 7 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

প্রতিবেদক
সনি নিউজ
November 7, 2022 11:31 am
হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

অনলাইন ডেস্ক: হারিয়ে যাওয়া বাংলাদেশ ও অর্থনীতি ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ লড়াই করছি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেঁচে থাকার অধিকার ফিরে পেতে এবং দেশে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্য আমরা এ সংগ্রাম করছি।

সোমবার (৭ নভেম্বর) শেরেবাংলানগর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লড়াই করছি। বিএনপির প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে আসামি করা হয়েছে। তাদের মুক্ত করার জন্য আন্দোলন করছি।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, এ লড়াইকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া। আমরা গণতন্ত্রকে মুক্ত করব। একই সঙ্গে দেশকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করব।

তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশপ্রেমিক জনতা, যিনি পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার সেই জিয়াউর রহমানকে মুক্ত করে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করে। এই দিনটি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের ঘটনায় রুয়েট উপাচার্যের তীব্র নিন্দা

ঈদের দিনেই কোরবানির সকল বর্জ্য অপসারণের প্রস্তুতি রাসিকের

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক

বাগমারায় র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

১৯ নং ওয়ার্ডে থমথমেবস্থা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ভোটারদের

নয়াপল্টনে সাওনের জানাজা সম্পন্ন, বিক্ষোভের ডাক যুবদলের

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল