Thursday , 3 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দশম শ্রেণী স্কুল ছাত্রকে হত্যাকারী মুন্না আটক

প্রতিবেদক
সনি নিউজ
November 3, 2022 10:32 am
রাজশাহীতে দশম শ্রেণী স্কুল ছাত্রকে হত্যাকারী মুন্না আটক

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র সাব্বির (১৭) হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনসহ হত্যাকারী মুন্না কে আটক করেছে বাঘা থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) রাতে তথ্য প্রমাণের ভিত্তিতে আড়পারা এলাকার সাইকেল মেকার আব্দুর রাজ্জাকের ছেলে মুন্না (১৮) কে আটক করা হয়েছে।

স্থানীয়দের থেকে জানাযায়, মৃত সাব্বির হোসেন বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হায়দার আলী ছেলে। সে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সাব্বিরের পিতা ভ্যান চালিয়ে সংসার চালায়। মাঝে মধ্যে সেও ভ্যান চালাতো। অন্য দিনের মত গত ৩০ অক্টোবর (রবিবার) স্কুল শেষে বিকেল ৪ টার দিকে পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ি ফিরেনা সাব্বির। এ বিষয়ে সাব্বিরের পরিবার থেকে থানায় একটি সাধারণ ডাইরি করে রাত্রি সাড়ে ১১ টায়।

থানা সূত্রে জানাযায়, ঘটনাটি জানার পরপরি বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় ও তদন্ত মুহাঃ আব্দুল করিম এর নেতৃত্বে বাঘা থানার একটি চৌকস দল তদন্তে নামে। ঘটনার পরদিন ৩১ অক্টোবর ( সোমবার) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ার একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারি বিহিন ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।এরপর ভ্যানের ব্যাটারি, সাব্বিরের কাছে থাকা একটি স্মার্ট ফোন ও সাব্বির কে সূত্র ধরে খুজতে থাকে পুলিশ। এরপরি ২ নভেম্বর সকালে মনিগ্রাম তুলশিপুর গ্রামের বজলুর মাস্টারের আমবাগান থেকে সাব্বিরের লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের কয়েক ঘন্টা পরেই ব্যাটারির সন্ধান পায় তারা, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ব্যাটারি ও ব্যাটারি বিক্রেতা মুন্নাকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে মুন্না শিকার করে সাব্বির কে সে হত্যা করেছে এবং লাশটি সে নিজে টেনে হেচড়ে আমবাগানে রেখে এসেছে। এছাড়াও হত্যার কারণে মুন্না জানায়, সে এক সুদ কারবারির থেকে টাকা নিয়ে ফিরত দিতে না পারায় সে চাপের মুখে ছিল। সুদ কারবারির টাকা ফিরত দিতেই সে এ ঘটনাটি ঘটিয়েছে বলেও জানায় মুন্না।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আটককৃত মুন্না প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা শিকার করেছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামি কে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিজ্ঞ আদালতে পেরন করা হবে।

উল্লেখ্য, মুন্নায় প্রথম তার নিজ ফেসবুক পোস্টে সাব্বিরের ছবি দিয়ে লিখে ছিলো ” এই ছেলেটি আজ সন্ধা থেকে নিখোজ সাথে ভেন ছিলো কেও জদি দেখে থাকেন তাহলে আমাদের জানাবেন,,, “।এছাড়াও সাব্বির ও মুন্না প্রতিবেশী।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পবায় ট্রাকের চাপায় দুই বাইকের ৩ যুবক নিহত

রাবি শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

রাবি শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

রাবির হলে থাকতে পারবেন শুধু বৈধ শিক্ষার্থীরাই

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন

নগরীতে ইয়াবা খোর আটক, জুয়া খেলার অ্যাপস উদ্ধার

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী নগরীতে নারী সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার