Tuesday , 1 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
সনি নিউজ
November 1, 2022 9:48 am
ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েতউল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী (৩৩) ও অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী (২০)।

জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট অন্যের নাম দিয়ে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামিরা ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মূলত দুটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টির জন্য করা হয়। পরে বিষয়টি নজরে আসার পর তাদের গ্রেফতার করে পুলিশ। এই মামলার চার্জশিট দাখিল হলে আদালতে বিচার শুরু হয়। এ ছাড়া বিচার শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।

সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বলেন, দুজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এই জরিমানা অনাদায়ে আসামিরা আরও দেড় বছর করে সাজাপ্রাপ্ত হবেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে পাথর বোঝাই ট্রাকে মিল্ল ৫ কোটি টাকার হেরোইন: চালক গ্রেফতার

মুড়িকাটা পেঁয়াজের দাম না পাওয়ায় হতাশায় পড়েছেন রাজশাহীর কৃষক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহীতে সরকারি নথি জাল করে জমি নিবন্ধন

আরইউজে’র নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও স্বপন সম্পাদক নির্বাচিত

অডিও রেকর্ড ফাঁশ ! শিক্ষা বোর্ড কর্মকর্তাকে হত্যা-চাকরিচ্যুতির হুমকি 

ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

মাছির অত্যাচারে অতিথি আসে না, খামারের দূষণে বিপাকে গোদাগাড়ীর গ্রামবাসী

পেট ভালো তো সব ভালো: অনন্যা পান্ডের ফিটনেস মন্ত্র রাতে ৭টার পর না খাওয়া!

Microsoft announces native Teams