Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকোর সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

প্রতিবেদক
sonynews
November 27, 2026 1:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগর ভবনের প্রশাসক মহোদয়ের দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় রাজশাহী মহানগরীতে সোলার বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলো সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ের পাশাপাশি ব্যক্তিপর্যায়েও সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে। এ ব্যবস্থার উপকারিতা ও সম্ভাবনা সম্পর্কে নাগরিকদের অবহিত করে তাঁদের উদ্বুদ্ধ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুতের ওপর প্রচলিত উৎসের নির্ভরতা কমাতে এ উদ্যোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

মতবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, নেসকোর প্রধান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও মোঃ ইয়াসির আরাফাত, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী সফিকুল হাসান ও সহকারী প্রকৌশলী জেসমিন সুলতানা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের: মামুনুল হক

নওগাঁ সনাতন ধর্মালম্বীদের দূর্গাদেবীর বিদায়ের আগে নারীরা সিঁদুর খেলায় মেতেছেন,আজ বিজয়া দশমী

রাশিয়ার ইহুদিবিদ্বেষী দাঙ্গা দমনে যে নির্দেশ দিলেন কাদিরভ

রাষ্ট্রপতির পদচ্যুতি নিয়ে জটিলতা কোথায়?

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

তানোরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার: ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি// কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

মহানগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

বৃক্ষরোপণের চেয়ে রক্ষা করা কঠিন: ভূমিমন্ত্রী মিনু