Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের কবর জিয়ারত 

প্রতিবেদক
sonynews
November 27, 2026 1:27 pm

আলিফ হোসেন,তানোরঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করলেন বর্তমান চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন, নির্বাহী পরিচালক (গ্রেড-২) প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষকের জীবন মানন্নোয়নে অসামান্য অবদান রাখা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ)প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত কালে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, ডঃএম আসাদুজ্জামান ছিলেন বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থা আধুনিকায়নের অন্যতম পথিকৃৎ। তাঁর দূরদর্শী চিন্তা, উদ্যোগ ও নেতৃত্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এক সময় পানির অভাব, অনাবাদি জমি এবং খরাপ্রবণতার কারণে বরেন্দ্র অঞ্চলের কৃষি ছিল নানা চ্যালেঞ্জের মুখে। সেই বাস্তবতায় সেচ সুবিধা সম্প্রসারণ, গভীর নলকূপ স্থাপন এবং কৃষিজমিতে পানির প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে এ অঞ্চলের কৃষি উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাঁর উদ্যোগ ও পরিকল্পনার ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিএমডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সেচনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণ বরেন্দ্র অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
এদিকে বরেন্দ্র অঞ্চলে কৃষি উন্নয়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের ভাগ্য পরিবর্তনে বিএমডিএ  যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের স্বপ্ন, চিন্তা ও অবদান। তাঁর হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে।তাঁর কর্মময় জীবন ও অবদান বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়নের ইতিহাসে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে ছুরিকাঘাত করে স্ত্রী-পুত্রকে হত্যা, খুনি গ্রেপ্তার ।

পুঠিয়ায় প্রতারণার শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে থানার অভিযোগ

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মিয়ানমারে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে গুলি

মিয়ানমারে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে গুলি

Consulting a Latin dictionary led McClintock to a passage

গণসমাবেশে যোগ দিতে নৌকা পথে বিএনপির নেতাকর্মীরা

আরডিএতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিঙ্গী নৌকায় র‌্যাবের অভিযান; ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

রাজশাহী: বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে এনবিআইইউ প্রক্টরের হুমকি, কল রেকর্ড ফাঁস