Thursday , 26 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী

প্রতিবেদক
sonynews
November 26, 2026 3:23 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি বছরের ১২ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে রুয়েটের ওয়োবসাইটে (www.admission.ruet.ac.bd)। আবেদন প্রক্রিয়া শেষে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দুইটি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামরুজ্জামান।

সভার সিদ্ধান্ত অনুসারে, নির্ধারিত ওয়েবসাইটে (www.admission.ruet.ac.bd) আবেদনের পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহ, সিটপ্ল্যান, রেজাল্ট পাবলিকেশনের তারিখ সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজীতে সর্বমোট ৮০টি প্রশ্নে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদেরকে অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অংকন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

তানোরে বিদ্যুৎস্পৃষ্টে ৭ গরু ও ২ শেয়ালের মৃত্যু, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা : সভাপতি-পুলক, সেক্রেটারি আরিফ

তানোরে সেমিডিপ দখল নিয়ে মারধর: মা গুরুতর আহত, মেয়ের শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহীতে মওসুমি ফলের বাজারে ধস: লোকসানে হিমসিম চাষি ও ব্যবসায়ীরা

সাত বছর পর ঘরবন্দী জীবন থেকে মুক্তি—মানবিক সহায়তায় হুইলচেয়ার পেলেন বৃদ্ধা মমেনা বেগম

“এনবিআর চেয়ারম্যান: ‘আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, ট্যাক্স বৃদ্ধি করতে হবে'”

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক