বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স এ্যন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. মেহরাব হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে শিক্ষার্থীর অকাল মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক শোক বার্তায় উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। মহান রাব্বুল আলামিন তার পরিবারকে এই শোক সহ্য করবার তৌফিক দান করুন। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সিএসই বিভাগের দেয়া তথ্য মতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহরাব হোসাইন (রোল# ২৫০৩০০৯) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোর ৬টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

তিন দফা দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

সাংবাদিক হত্যায় শাস্তি হয় না, এ ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে

রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এসএসসি ফল: রাজশাহী বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে, কমেছে সফলতার হার

নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

মার্কিন নির্বাচনে চীনের প্রভাব

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার, সাবেক মেয়র লিটনের ভাতিজাসহ আটক ৩

চলন্ত বাস থেকে ফেলে হত্যাকাণ্ড: মূলহোতা বাসচালক রুবেল গ্রেপ্তার