Thursday , 26 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
sonynews
November 26, 2026 9:13 am

স্টাফ রিপোর্টার: গোপালগজ্ঞসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে নগরীর আলুপট্টি মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে। রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকার এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম মামুন শাহীন ও যুব বিভাগ সেক্রেটারী সালাউদ্দি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী মেহেদী হাসান।এসময় উপস্থিত ছিলেন, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ,শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর শিল্প ও বানিজ্য বিষয়ক সেক্রেটারী সারোয়ার জাহান প্রিন্সসহ প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকদের ইংরেজিতে দক্ষ করতে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন!

রেশমপট্টিতে মুদি দোকান থেকে ওএমএস চাল জব্দ: খাদ্য বিভাগ বলছে ‘সরকারি বস্তার প্রমাণ নেই’, ক্ষোভ স্থানীয়দের

চারঘাটে যুবদল নেতার হামলায় ব্যবসায়ীর দুই আঙুল বিচ্ছিন্ন

রোহিত-ধাওয়ানের বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বাবর-রিজওয়ান

মাদকের বিরুদ্ধে পুঠিয়া প্রশাসনের হানা, কারাগারে ৩

সরকারি নির্দেশনা উপেক্ষা: ঢাকায় বসেই নেসকো চালাচ্ছেন এমডি!

প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল

রাজশাহীতে জমি দখলের অভিযোগে মানববন্ধন, হত্যার হুমকির অভিযোগ