Saturday , 21 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিবেদক
sonynews
November 21, 2026 12:21 pm

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উঠতি ফসল বিশেষ করে আমনখেতে কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া কোথাও কোথাও নিচু এলাকার পেঁয়াজ, ভুট্টা,লাউসহ বিভিন্ন সবজি খেতে হালকা পানি জমেছে।অন্যদিকে ইটভাটার কাঁচা ইট পানিতে নষ্ট হয়ে গেছে। তানোর ও পাশ্ববর্তী মান্দা এবং মোহনপুর উপজেলার বিভিন্ন ইট ভাটায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছ। এমনটাই দাবি করেছেন ইট ভাটার মালিকেরা। শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন  ইট ভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে।
মৌসুমের শুরুতে ইট ভাটায় ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। তবে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় সাজানো কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এত বড় ক্ষতির কারণে ব্যাপক লোকসান গুনতে হবে ভাটার মালিকদের এমনটিই জানালেন মালিকেরা।
সরেজমিনে তানোরের ঝিনাখৈর ও মান্দার বাঁকাপুর ইটভাটা ঘুরে দেখা যায়, শুক্রবার  দিনভর বৃষ্টিতে প্রায় সব ইটভাটার কাঁচা ইট ভিজে যাচ্ছে। বেশির ভাগ ইট ভাটা নিচু এলাকায়। ইট ভাটার শ্রমিক আব্দুল রশিদ ও আলমগীর হোসেন  জানান, তাঁরা এসেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আবহাওয়া ভালো থাকায় ভাটায় প্রতিদিনই কাজ হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। তাই কাজ বন্ধ তাঁদের। কাজ বন্ধ থাকলে টাকাও পান না। ইট ভাটার মালিক আবুল কালাম বলেন, মৌসুমের শুরুতে ভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে মাত্র। এছাড়াও প্রায় এক লাখ কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। গত এক দিনের বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রায় সব কাঁচা ইট ভিজে গেছে। এতে ৮০ লাখ থেকে এক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাঁকাপুর গ্রামের হিরোভাটা মালিক টোকেন বলেন, ‘ভাটাতে  অনেক কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল।কিন্ত্ত হঠাৎ বৃষ্টি মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি ছিল না। এক দিনের বৃষ্টিতে কাঁচা ইট ভিজে গেছে। ভিজা ইট আগুনে পোড়ালেও ভালো দাম পাওয়া যায় না। সব ইট ভাটা মালিকরাই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। তানোরের আমন চাষি কৃষক শামসুল ও আব্দুল বলেন একদিন আগে  জমিতে আমন ধান কেটে শুকাতে দেয়া আছে,কিন্ত্ত অসময়ে
হঠাৎ বৃষ্টি হওয়ায় কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।এছাড়াও আলু রোপণের জন্য তৈরী করা জমিতে কিছুটা পানি জমেছে,এসব জমিতে পুনরায় হালচাষ করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অসময়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনখেতের কাটা ধানের কিছুটা ক্ষতি হবে।তবে আগামী দু-একদিনের মধ্যে বৈরী আবহাওয়া কেটে গেলে আশা করছি ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
এদিকে অসময়ের হঠাৎ বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তানোরের সীমান্তবর্তী শ্যামপুর গ্রামের ভ্যানগাড়ি চালক মজিবুর  বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষজন তেমন বের হচ্ছে না। ভ্যানগাড়ির যাত্রী পাওয়া যাচ্ছে না। এ সপ্তাহে কিস্তি দিতে হবে এক হাজার  টাকা। সে টাকা বৃষ্টির কারণে উঠবে বলে মনে হচ্ছে না।অন্যদিকে  সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা।সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি আগামি আরো দু-একদিন থাকতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ১২ হাজার টন ডিজেল

স্বচ্ছতা-উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ সম্পাদক পদে কাজি আসাদুর রহমান টিটু

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

নির্বাচনের ৪ মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থে‌কে

চাকরি হারাচ্ছেন রুয়েটের ১৩৭ শিক্ষক-কর্মচারী

পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

১ কোটি ২০ লাখ টাকার চেক ডিজঅনার: এয়ারপোর্ট থানায় দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার