স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।
গত ২১ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে মতিহার থানার খড়খড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. মেহেদী হাসান ওরফে মুন্টু (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মতিহার থানার ললিতাহার গ্রামের মৃত আইয়ুব আলী ওরফে বগার ছেলে।
চন্দ্রিমা থানায় গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইনের ৬/৯/১০/১১/১২/১৩/২০ ধারায় দায়ের করা ৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।


















