Saturday , 21 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবি কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
November 21, 2026 12:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পবা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ২১ নভেম্বর পরিচালিত অভিযানে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণের অভিযোগে মো. শাজাহান (৪৯)-কে আটক করা হয়। তিনি পবা থানার আলাই বিদিরপুর (হিন্দুপাড়া) গ্রামের মৃত আবু বাকারের ছেলে। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত