Saturday , 21 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, ১০ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার

প্রতিবেদক
sonynews
November 21, 2026 8:58 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মো. শাহীন আলী এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন।

পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। এ সময় শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের দুই পাশের কোমর থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. শাহীন (৫৬) নামে আরও একজন পলাতক রয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। পলাতক শাহীন-এর বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ

তাজমিনকে গভীর রাতে একা পেয়েই ফন্দি আঁটেন সুমন, পুলিশের সংবাদ সম্মেলন

শ্রমিক নেতা মাহাতাবের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

চন্দ্রিমা থানা এলাকায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

কোন জমিতে কোন ফসল, সিদ্ধান্ত আমনেই

কোন জমিতে কোন ফসল, সিদ্ধান্ত আমনেই

প্রযুক্তির সহায়তায় হারানো ৭৫ মোবাইল ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার