Thursday , 19 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টার অভিযানে পিতার হেফাজত থেকে ২ বছরের শিশুকে উদ্ধার করল বেলপুকুর থানা পুলিশ

প্রতিবেদক
sonynews
November 19, 2026 2:07 pm

স্টাফ রিপোর্টার: মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় অভিযান পরিচালনা করে মাত্র ৫ ঘণ্টার মধ্যে পিতার হেফাজত থেকে ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ। পরবর্তী সময়ে উদ্ধারকৃত শিশুটিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে।

গত ১৯ নভেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে বেলপুকুর থানাধীন মাহেন্দ্রা গ্রামে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে বেলপুকুর থানা পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে থানা পুলিশের একটি দল সংশ্লিষ্ট বাড়িতে বিধি মোতাবেক তল্লাশি পরিচালনা করে পিতার হেফাজতে থাকা ২ বছর বয়সী শিশু মো. রায়ানকে (ছদ্মনাম) উদ্ধার করে।

পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত শিশুটিকে বেলপুকুর থানার একজন নারী পুলিশ সদস্যের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করা হয়।

শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিজ্ঞ আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে বেলপুকুর থানা পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

রাজশাহীর নগরীতে জামায়াতের নেতাকর্মী বহনকারী দুইটি বাস দুর্ঘটনার কবলে

রাজশাহীতে সংঘর্ষের জেরে মানববন্ধন: পাখিসহ আসামিদের গ্রেপ্তার চান শ্রমিকরা

রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২

মেয়র লিটনের মদদে নগর ভবনে সন্ত্রাসীদের থাকা-খাওয়ার সুব্যবস্থার করা হয়েছিল

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

রাজশাহীতে ২৯৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার  ৫

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে ইন্ডিয়ান হাইকমিশনারে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার