Thursday , 19 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ট্রেন চলাচল সীমিত, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী জংশনেই শেষ হবে যাত্রা 

প্রতিবেদক
sonynews
November 19, 2026 2:02 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না।

আপাতত রাজবাড়ীর কালুখালী জংশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত গোপালগঞ্জ পর্যন্ত যাবে না।

রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়মে গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। চলাচল সীমিত করায় এসব স্টেশনের যাত্রীদের কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে কালুখালী থেকে গোপালগঞ্জ ও গোবরা পর্যন্ত রেলপথের ১১টি স্টেশনের যাত্রীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি তৈরি হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি কালুখালী জংশন পর্যন্তই চলাচল করবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ আহত ৩

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে অভ্যুত্থানের ১৩ মাস পর মামলা, আসামির তালিকায় ধনী ব্যক্তিরা

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি

গঙ্গার পানির নায্যহিস্যা আদায়ে দলমত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

বিত্তশালী প্রার্থীর ছড়াছড়ি বাংলাদেশে

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের