Monday , 16 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি  অংশীজনদের আলোচনা সভা

প্রতিবেদক
sonynews
November 16, 2026 11:46 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুরক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকারি বেসরকারি  অংশীজনদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর সকাল ১১টায় নগরীর নিমতলায় আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির আয়োজনে ‘মামা ক্যাশ-এসডব্লিউএন’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুইটি ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন অফিস রাজশাহী মেডিকেল অফিসার  ডা. আব্দুর রব সিদ্দিকী, নিস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি এভারেস্ট হেম্ব্রম এবং সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক। এ ছাড়া সভায় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাটি সঞ্চালনা করেন আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার সমন্বয়ক এনামুল হক।

আলোচনায় সহিংসতা প্রতিরোধ, যৌনকর্মীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা এবং এ ধরনের ঘটনায় সরকারি বেসরকারি  সহযোগিতা পাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সহিংসতা প্রতিরোধ ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রসাশন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কার্যকর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সহিংসতা প্রতিরোধ এবং সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

রাবিতে শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবর ‘গুজব’

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

রাজশাহীতে সংঘর্ষের জেরে মানববন্ধন: পাখিসহ আসামিদের গ্রেপ্তার চান শ্রমিকরা

হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ফয়সালকেও সেভাবেই গুলি করা হোক—চাচি মিনারা বেগম