Friday , 13 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯গুনীজন

প্রতিবেদক
sonynews
November 13, 2026 12:59 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের ঐতিহ্যবাহী প্রায় ৫০০ বছর বয়সী বটবৃক্ষের ছায়াতলে অনুষ্ঠিত হয়েছে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ২০২৬’। বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তরুণদের নিজস্ব উদ্যোগ গ্রহণ এবং জাতীয় কৃষিনীতি ও কৃষি নীতিমালায় এগ্রোইকোলজিকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী ‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ শ্লোাগান এবং ‘বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা’ প্রতিপাদ্যে বারসিক (ইঅজঈওক), বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বরেন্দ্র অঞ্চলে পরিবেশ, প্রাণ-প্রকৃতি সুরক্ষা, সামাজিক-সাংস্কৃতিক নানা উদ্যোগ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার সাথে সম্পৃক্ত তরুণ-যুবদের কাজগুলো স্বিকৃতি ও জোড়দার করার লক্ষ্যে এই অঞ্চলের তরুণদের বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মাননা প্রদান করা হয়েছে। মোট ১৫টি ক্যাটাগরিতে সংগঠন, সংগঠক ও ব্যাক্তি পর্যায়ে ১৯জনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলনে দ্যা বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছে স্বচ্ছলতা এসোসিয়েশন, দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন মুভমেন্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও পরিবেশআন্দোলনকর্মী মো. আতিকুর রহমান; দ্যা বেস্ট ইয়ুথ ইনভাইরোনমেন্টাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ এর শান্তি নিবিড় পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিবেশকর্মী মো. নাহিদুজ জামান; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর প্রচর ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল হাসনাত বিজভি; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুব, পবিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম; দ্যা বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স; দ্যা বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম; দ্যা বেস্ট ইয়ুথ ইডুকেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর সংগঠন ছোট্ট ন্বপ্ন; দ্যা বেস্ট ইয়ুথ এগ্রোইকোলজি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনপুরের হরিহরপুর আদর্শ যুব ক্লাবের সভাপতি মো. আজিদ সরকার; দ্যা বেস্ট ইয়ুথ উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডী; দ্যা বেস্ট ইয়ুথ এগ্রোইকোলজি প্রাকটিশনার অ্যাওয়ার্ড যৌথভাবে পেয়েছেন ৪ জন যুব কৃষক-কৃষাণী। তারা হলেন, পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের নিরাপদ ফলচাষী মো. রিদয় আলী; ময়েনপুর, তানোরের নিরাপদ সবজি উৎপাদনকারী মৌসুমী বেগম; পবার দর্শনপাড়ার ইউনিয়নের মো. সাজেমান হোসেন; মোহর, তানোরের যুব কৃষক মো. ইকবাল হোসেন।

সম্মেলনে দ্যা বেস্ট ইয়ুথ বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দম্পতি মো. ইমরুল কায়েস ও ইভা মনি; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন সোস্যাল ইনিশিয়েটিভস অ্যাওয়ার্ড পেয়েছেন তানোরের যুব মো. নাহিদ মাহমুদ; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যপক পরিস্কার পরিচ্ছন্নতা পরিচালনাকারী সংগঠন বিডি ক্লিন, রাজশাহী।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. বিধান চন্দ্র দাস; রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া; গ্রিন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি মোস. রহিমা খাতুন; ময়েনপুরর ৫০০ বছরের পুরনো বটগাছের সুরক্ষা প্রদানকারী আলহাজ্ব মো. আলী আফজাল খাঁ, আলহাজ্ব মো. আব্দুল লতিফ; নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সভাপতি মো. আতিকুর রহমান, তানোরের স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী ও নূর ধানের আবিস্কারক কৃষক নূর মোহাম্মদসহ প্রমূখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

রাজশাহীতে সরকারি নথি জাল করে জমি নিবন্ধন

সম্মেলনের দাওয়াতপত্রে নাম নেই, কী করবেন ফজলুর রহমান?

বহিষ্কারের পর নিজদলীয় নেতার নামে মামলা করল বিএনপি

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে

নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে ছেলের মারধরে মায়ের মৃত্যু: দেখতেও আসেনি কেউ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

১ কোটি ২০ লাখ টাকার চেক ডিজঅনার: এয়ারপোর্ট থানায় দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী-যুবকের মৃত্যু: আত্মহত্যা ও দুর্ঘটনার আশঙ্কা